আওয়ামী লীগ ফজরের পর মিছিল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ফজরের নামাজের পর মিছিল করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই ধরনের কার্যক্রম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি তারা ফজরের পর মিছিল করেছে। এতে বোঝা যায় তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে মনিটর করছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে। পরে ২০২৬ সালের ৮ এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনী বিল পাসের মাধ্যমে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

এই আইনে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল, সমাবেশ, মিটিং, প্রেস কনফারেন্স বা প্রচার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের একটি ফ্ল্যাশ মিছিলের ঘটনায় ২৫ জনকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তারা মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল।

Leave a Comment