এক মাস রাউটার চালালে যত টাকা বিদ্যুৎ বিল গুনতে হয়

এক মাস রাউটার ২৪ ঘণ্টা চালালে বিদ্যুৎ বিল সাধারণত ৫৪ থেকে ৮০ টাকা হয়ে থাকে। এই হিসাব সাধারণ ১০ ওয়াট ক্ষমতার রাউটারের জন্য প্রযোজ্য।

বাংলাদেশে বিদ্যুতের দাম ইউনিট অনুযায়ী ধাপে ধাপে নির্ধারিত। চলুন সহজভাবে হিসাব করি, মাসে রাউটার চালিয়ে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়।

একটি বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। তাহলে মাসে মোট ২৪ গুণ ৩০ সমান ৭২০ ঘণ্টা চলবে। বিদ্যুৎ খরচ দাঁড়াবে ১০ গুণ ৭২০ ওয়াট বা ঘণ্টা সমান ৭,২০০ ওয়াট-ঘণ্টা। ৭,২০০ ভাগ ১০০০ ইউনিট সমান ৭.২ ইউনিট।

যদি ইউনিটপ্রতি বিদ্যুৎ বিল ৭ টাকা ৫০ পয়সা হয়, তাহলে মাসে খরচ হবে ৭.২ গুণ ৭.৫০ সমান ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক অর্থাৎ ২৭ টাকা।

রাউটারের ধরন অনুযায়ী খরচ

বেশিরভাগ রাউটার ৫ থেকে ২০ ওয়াট ক্ষমতার হয়ে থাকে। ১৫ ওয়াট রাউটারে মাসে প্রায় ১১৫ থেকে ১৬০ টাকা বিল হয়।

মেশ বা ওয়াইফাই ৬ রাউটার সাধারণত ২০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। এতে মাসে প্রায় ১৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বিল হতে পারে।

খরচ কমানোর উপায়

রাউটার সারাক্ষণ বন্ধ না রাখলেও রাতে ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ অর্ধেকে নেমে আসে। এতে বছরে প্রায় ৩০০ টাকা সাশ্রয় সম্ভব।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে। কম খরচের ফলে রাতে রাউটার বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুৎ বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না।

একটি সাধারণ রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলেও মাসিক বিদ্যুৎ বিলে বড় কোনো পরিবর্তন আসে না। অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের তুলনায় রাউটারের খরচ অনেক কম।

Leave a Comment